আমাদের সম্পর্কে

আমরা কারা

Bangla Leaks বাংলাদেশের জনস্বার্থে গুরুত্বপূর্ণ দলিল, ভিডিও ও তথ্য প্রকাশের জন্য তৈরি একটি
স্বাধীন, বেনামী প্ল্যাটফর্ম। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ
হাতে থাকা যেকোনো মানুষ সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, বা সাধারণ নাগরিক
নিজের পরিচয় গোপন রেখেই তা আমাদের কাছে জমা দিতে পারেন।

বাংলাদেশে এই ধরনের নিবেদিত, বেনামী তথ্য-ফাঁস প্ল্যাটফর্ম প্রথমদিককার একটি এবং আমরা মনে করি,
সত্য প্রকাশের জন্য কাউকে নিজের চাকরি, নিরাপত্তা বা জীবন ঝুঁকিতে ফেলতে হবে না।

আমাদের লক্ষ্য

স্বচ্ছতা ও জবাবদিহিতা একটি সুস্থ সমাজের ভিত্তি। কিন্তু বাংলাদেশে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য
প্রকাশ করলে সোর্সের চাকরি, নিরাপত্তা এমনকি জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। BanglaLeaks সেই
ঝুঁকি কমাতে একটি প্রযুক্তিগতভাবে সুরক্ষিত, বেনামী মাধ্যম তৈরি করেছে, যাতে সত্য প্রকাশ পাওয়ার
পথে ব্যক্তিগত নিরাপত্তা বাধা না হয়ে দাঁড়ায়।

আমরা যা মেনে চলি

— স্বাধীনতা: আমরা কোনো রাজনৈতিক দল, সরকারি সংস্থা বা করপোরেট প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নই।
— সোর্স সুরক্ষা: আমরা কখনো সোর্সের পরিচয় জিজ্ঞাসা করি না, সংরক্ষণ করি না বা প্রকাশ করি না।
— যাচাই: প্রকাশের আগে প্রতিটি দলিল যতটা সম্ভব স্বাধীনভাবে যাচাই করার চেষ্টা করা হয়।
— জনস্বার্থ: শুধুমাত্র প্রকৃত জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রকাশ করা হয় ব্যক্তিগত বিরোধ বা
প্রতিহিংসামূলক তথ্য এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য নয়।
— সম্পাদনা: প্রকাশের আগে অপ্রাসঙ্গিক ব্যক্তিগত তথ্য (যেমন তৃতীয় পক্ষের ব্যক্তিগত ঠিকানা,
NID নম্বর) যতটা সম্ভব বাদ দেওয়া হয়।

কীভাবে আমরা কাজ করি

তথ্য জমা দেওয়া থেকে প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন আমাদের
“নিরাপত্তা” ও “জমা দিন” পাতা।

যোগাযোগ

সাংবাদিক, গবেষক বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগাযোগের প্রয়োজন হলে আমাদের PGP
পাবলিক কী ব্যবহার করে এনক্রিপ্টেড বার্তা পাঠান।